উত্তরদিনাজপুর

রায়গঞ্জে ঠিকাদার তথা তৃনমূল কর্মী খুনের ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ

ঠিকাদার তথা তৃনমূল কর্মী টিঙ্কুয়া ঠাকুর খুনের ঘটনায় আরও এক দুস্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের নাম দিবাকর দাস। রাতে তাকে অশোকপল্লীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।

            গত ৪ জুলাই বিকালে প্রকাশ্য দিবালোকে রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় পূর্ব নেতাজী পল্লীর বাসিন্দা তৃনমূল কর্মী পেশায় ঠিকাদার টিঙ্কুয়া ঠাকুরকে গুলি করে খুন করে দুস্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে রায়গঞ্জ শহরে। দুস্কৃতীদের গ্রেফতারের দাবিতে পূর্ব নেতাজীপল্লীর বাসিন্দারা একদিন রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভও দেখায়। এই ঘটনার পর গতমাসে দুই দুস্কৃতীকে গ্রেপ্তার করার পর এদিন এই খুনের মামলার মূল অভিযুক্ত দিবাকর দাসকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। এরপর তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।